পুলিশের গাফিলতিতে যুবকের মৃত্যু - The News Lion

পুলিশের গাফিলতিতে যুবকের মৃত্যু

 


দি নিউজ লায়নঃ পুলিশের গাফিলতিতে যুবকের মৃত্যুর অভিযোগ কে ঘিরে উত্তেজনা ছড়াল পাঁচলা থানায়। মৃত যুবকের নাম পলাশ হাজরা (৩২) বাড়ি পাঁচলা থানার রানিহাটি বেলতলায়। ঘটনায় দোষী পুলিশকর্মীর শাস্তির দাবিতে বুধবার বিকেলে মৃত যুবকের পরিবার ও প্রতিবেশীরা পাঁচলা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায়। প্রায় ঘন্টাখানেক বিক্ষোভ চলার পর পরিস্থিতি স্বাভাবিক হয় ‌।


স্থানীয় সূত্রে জানা গেছে সোমবার ভোররাতে পাঁচলা থানার জয়নগর এলাকা থেকে পেশায় জরি শ্রমিক পলাশ হাজরাকে আটক করে পাঁচলা থানার পুলিশ। যদিও সোমবার রাতে তাকে ছেড়ে দেওয়া হয়। এদিকে সোমবার পলাশকে থানা থেকে ছেড়ে দেওয়া হলেও বুধবার ভোররাতে জগৎবল্লভপুরের সন্তোষপুর এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করে জগৎবল্লভপুর থানার পুলিশ। এদিকে বুধবার পলাশের মৃতদেহ উদ্ধারের খবর পাওয়ার পরেই ক্ষোভে ফেটে পড়ে মৃত যুবকের আত্মীয়-স্বজন পাড়া-প্রতিবেশীরা।


 পুলিশের গাফিলতিতে পলাশের মৃত্যু হয়েছে এই অভিযোগে কয়েকশো মানুষ পাঁচলা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে। মৃত যুবকের বাবা প্রফুল্ল হাজরা জানান সোমবার সকালে আমরা জানতে পারি ছেলেকে পুলিশ থানায় ধরে নিয়ে গেছে। সেইমতো আমরা থানায় আসলে পুলিশ জানায় বিকেলে তাকে ছেড়ে দেওয়া হবে। তার অভিযোগ রাত পর্যন্ত ছেলেকে ছাড়া না হলে আমরা বাড়ি চলে যাই। পরে মঙ্গলবার সকালে থানায় আসলে জানতে পারি সোমবার রাত ১১টার সময় পলাশকে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি জানান এরপর সারাদিন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও ছেলের কোন খোঁজ না পাওয়ার পর বুধবার সকালে ছেলের মৃত্যু সংবাদ পাই। প্রফুল্ল হাজরার অভিযোগ পুলিশ যদি সোমবার তাদের হাতে ছেলেকে দিয়ে দিত তাহলে এই ঘটনা ঘটতো না।


বিষয়টি নিয়ে আওরাত আমিন জেলা পুলিশ সুপার সৌম্য রায় জানান বুধবার ভোরে জগৎবল্লভপুর থানা এলাকা থেকে একটি অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিয়ম অনুযায়ী মৃত যুবকের পরিচয় জানার জন্য সমস্ত থানায় তার ছবি পাঠানোর পাশাপাশি মৃতদেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। সেইমতো মৃত যুবকের পরিবারকে খবর দেওয়া হয়েছিল।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.